ধরিত্রীর অগ্রগতির জন্য ভারত-ফ্রান্স অংশীদারিত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী
প্যারিস, ১৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। প্যারিসে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানান। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন প্রবাসী ভারতীয়রা।
প্যারিসে প্রধানমন্ত্রী


প্যারিস, ১৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। প্যারিসে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানান। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন প্রবাসী ভারতীয়রা। এই আপ্যায়নে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী মোদীও।

তিনি এক্স মাধ্যমে জানান, প্যারিসে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেলাম। ভারত ও ফ্রান্সকে আরও কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে তাঁদের প্রচেষ্টার জন্য আমি গর্বিত। আমাদের এই ধরিত্রীর অগ্রগতির জন্য ভারত-ফ্রান্স অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande