
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): নিট পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ব্যবস্থাপনার কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বৃহস্পতিবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, আগামী ২১ জুন নির্ধারিত নিট পরীক্ষার জন্য দিল্লি সরকার ৯৭টি পরীক্ষা কেন্দ্রের সবকটিতেই অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্য ‘কুলিং জোন’-এর ব্যবস্থা করেছে, যেখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, শিকঞ্জি, ওআরএস, চা, প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এছাড়াও, ডিটিসি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে, যাতে পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়। সকল ছাত্রছাত্রীর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। পূর্ণ আত্মবিশ্বাস, একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দাও। তোমাদের সাফল্যই তোমাদের পরিবার, দিল্লি এবং দেশের এক উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ