
চম্বা, ১৮ জুন (হি.স.): হিমাচল প্রদেশের চম্বায় ফের ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রাতে চাম্বা-মাসরুণ্ড সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি এসইউভি গাড়ি। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ শর্মা জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধারকাজ শুরু করে। সবকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ-সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে এবং তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, চম্বা জেলার চম্বা-মাসরুণ্ড সড়কের ওপর ছাতরুন্ডের কাছে বুধবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ৭ জন মারা যান। নিহতরা কুথেদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাহাল গ্রামের বাসিন্দা। গাড়িটি খাদে পড়ে গেল দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে আরও একজন প্রাণ হারান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ