
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা (ইউবিটি)-র সংসদীয় দলের বৈঠক ছিল বৃহস্পতিবার। দিল্লিতে সেই বৈঠকে অনুপস্থিত রইলেন দলের ৬ জন লোকসভার সাংসদ। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শিবসেনা (ইউবিটি) সূত্রে জানা গেছে। দলের হুইপ অমান্য করার জন্য এই শাস্তিমূলক পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
শিবসেনা (ইউবিটি) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানান, ৬ জন সাংসদের অনুপস্থিতিকে দলের নির্দেশিকা লঙ্ঘন হিসেবে দেখা হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, একনাথ শিন্ডে শিবিরের শিবসেনার দাবি, শিবসেনা (ইউবিটি)-র বেশিরভাগ সাংসদই দলবদলের জন্য প্রস্তুত।
জানা গেছে, বৈঠকে তিনজন সাংসদ উপস্থিত ছিলেন। তাঁরা হলেন অরবিন্দ সাওয়ান্ত, অনিল দেশাই এবং রাজভাউ ওয়াজে। আর অনুপস্থিত ৬ জন সাংসদ হলেন, সঞ্জয় দিনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, নাগেশ পাতিল অষ্টিকর, ভাউসাহেব ওয়াকচৌরে এবং ওম রাজে নিম্বালকর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ