শনিবার ওড়িশা সফরে প্রধানমন্ত্রী, সূচনা ও শিলান্যাস করবেন একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার (২০ জুন) ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। তাঁরা সাঁওতালি জা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার (২০ জুন) ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। তাঁরা সাঁওতালি জাহেরা এবং হো জাহেরায় প্রার্থনা করবেন, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর বিদ্যালয় পরিদর্শন করবেন। এরপর দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওড়িশা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ৪৭ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস হবে। এই অনুষ্ঠানে বিদ্যুৎ, শিল্প পরিকাঠামো, সড়ক সংযোগ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সেচ–সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande