রাষ্ট্রপতির জন্মদিনে বালু ভাস্কর্য সুদর্শন পট্টনায়েকের
পুরী, ২০ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে বালু ভাস্কর্য তৈরি করলেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। শনিবার রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে অসাধারণ বালু শিল্পকলা তৈরি করেন সুদর্শন। নিপুন হাতে
রাষ্ট্রপতির জন্মদিনে বালু ভাস্কর্য সুদর্শন পট্টনায়েকের


পুরী, ২০ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে বালু ভাস্কর্য তৈরি করলেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। শনিবার রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে অসাধারণ বালু শিল্পকলা তৈরি করেন সুদর্শন। নিপুন হাতে তৈরি বালু ভাস্কর্যের মাধ্যমে রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

সুদর্শন বলেন, রাষ্ট্রপতি আজ ওড়িশা সফরে, আমরা তাঁর জন্মদিন উদযাপন করছি। ওড়িশার জন্য আজ একটি ঐতিহাসিক দিন। শিল্পকলার মাধ্যমে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande