মর্মান্তিক! মহারাষ্ট্রের রত্নগিরিতে সমুদ্রসৈকতে ডুবে মৃত্যু পাঁচ পর্যটকের
রত্নাগিরি, ২০ জুন (হি.স.): মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার গণপতিপুলে সমুদ্রসৈকতে জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচজন পর্যটকের। মৃত ব্যক্তিরা ছত্রপতি সম্ভাজিনগর থেকে আসা ১৯ সদস্যের একটি পর্যটক দলে ছিলেন। দলের কয়েকজন সদস্য সাঁতার কাটতে সমুদ্রে নেমেছিলেন; কিন্ত
মর্মান্তিক! মহারাষ্ট্রের রত্নগিরিতে সমুদ্রসৈকতে ডুবে মৃত্যু পাঁচ পর্যটকের


রত্নাগিরি, ২০ জুন (হি.স.): মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার গণপতিপুলে সমুদ্রসৈকতে জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচজন পর্যটকের। মৃত ব্যক্তিরা ছত্রপতি সম্ভাজিনগর থেকে আসা ১৯ সদস্যের একটি পর্যটক দলে ছিলেন। দলের কয়েকজন সদস্য সাঁতার কাটতে সমুদ্রে নেমেছিলেন; কিন্তু জলের গভীরতা ও ঢেউয়ের তীব্রতা সঠিকভাবে আঁচ করতে না পারায় তাঁরা স্রোতের টানে ভেসে যান। বর্তমানে উদ্ধারকাজ চলছে। পুলিশ, জেলা প্রশাসনের আধিকারিক ও লাইফগার্ডরা নৌকার সাহায্যে তল্লাশি চালাচ্ছেন। তবে সমুদ্রের প্রবল স্রোত উদ্ধার ও মৃতদেহ উদ্ধারের কাজে বাধা সৃষ্টি করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande