পাসপোর্ট পরিষেবা এখন আরও দ্রুত, সহজলভ্য ও জনমুখী: এস.জয়শঙ্কর
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): পাসপোর্ট পরিষেবা এখন আগের তুলনায় অনেক বেশি দ্রুত, সহজলভ্য এবং প্রকৃত অর্থেই জনমুখী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার আয়োজিত আঞ্চলিক পাসপোর্ট আধিকারিকদের বার্ষিক সম্মেলনে তিনি বলেন, বিশ্বজ
পাসপোর্ট পরিষেবা এখন আরও দ্রুত, সহজলভ্য ও জনমুখী: এস.জয়শঙ্কর


নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): পাসপোর্ট পরিষেবা এখন আগের তুলনায় অনেক বেশি দ্রুত, সহজলভ্য এবং প্রকৃত অর্থেই জনমুখী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার আয়োজিত আঞ্চলিক পাসপোর্ট আধিকারিকদের বার্ষিক সম্মেলনে তিনি বলেন, বিশ্বজুড়ে ভারতীয় দক্ষ জনশক্তির চাহিদা ও মর্যাদা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষাপটে দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর পাসপোর্ট পরিষেবা ‘বিকশিত ভারত’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে।

বিদেশমন্ত্রী বলেন, ভারতের বিদেশনীতি আজ দেশকে বিশ্বমঞ্চে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। ফলে ভারতীয় পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাও আন্তর্জাতিক ক্ষেত্রে বেড়েছে। তাঁর কথায়, পাসপোর্ট পাওয়া কোনও নাগরিকের কাছে সংগ্রামের বিষয় হওয়া উচিত নয়, বরং এটি তাঁর ন্যায্য অধিকার।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ইতিমধ্যেই ১ কোটি ৩৮ লক্ষেরও বেশি পাসপোর্ট ইস্যু হয়েছে। এই পরিসংখ্যান ভারতীয় নাগরিকদের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা এবং বিদেশে শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ গ্রহণের প্রবণতারই প্রতিফলন।

জয়শঙ্কর আরও বলেন, ২০১৪ সালে দেশে যেখানে মাত্র ৭৭টি পাসপোর্ট পরিষেবা কেন্দ্র ছিল এবং বছরে প্রায় ৮৩ লক্ষ পাসপোর্ট ইস্যু করা হতো, সেখানে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫৪৪টি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে ৯৩টি পাসপোর্ট পরিষেবা কেন্দ্র এবং ৪৫৪টি ডাকঘর পাসপোর্ট পরিষেবা কেন্দ্র রয়েছে। এর ফলে দেশের প্রত্যন্ত এলাকার মানুষও সহজে পাসপোর্ট পরিষেবা পাচ্ছেন।

বিদেশমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট সেবা প্রোগ্রাম ২.০’-এর মাধ্যমে পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। তাঁর মতে, পাসপোর্ট কেবল বিদেশ সফরের নথি নয়, এটি অর্থনৈতিক অগ্রগতি, আন্তর্জাতিক বাণিজ্য, কর্মসংস্থান এবং দেশের বৈশ্বিক পরিচিতিরও গুরুত্বপূর্ণ মাধ্যম।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande