
কলকাতা, ১৯ জুন (হি.স.): শুক্রবারের ব্যস্ত সকালে যখন ঘড়ির কাঁটা পৌনে ১১টা, ঠিক তখনই রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকা দমদমমুখী মেট্রোর তলা থেকে বেরোতে দেখা গেল ধোঁয়া। এর ফলে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই খালি করে দেওয়া হয় পুরো রেকটি। যাত্রীদের নামিয়ে বিষয়টি খতিয়ে দেখেন কর্মীরা। এর জেরে কিছু ক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল।
জানা গেছে, এদিন প্রায় ১১ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। তার পরে পরিষেবা স্বাভাবিক হয়। তবে মেট্রোর রেকে ধোঁয়া দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। শুক্রবার কী কারণে মেট্রোয় ধোঁয়া দেখা গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ