সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগ, কিশতওয়ারে গ্রেফতার দুই
কিশতওয়ার, ১৯ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। এর মধ্যে বন বিভাগের এক কর্মীও রয়েছেন। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, কিশতওয়ারের বাসিন্দা বন বিভাগে
সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগ, কিশতওয়ারে গ্রেফতার দুই


কিশতওয়ার, ১৯ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। এর মধ্যে বন বিভাগের এক কর্মীও রয়েছেন। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, কিশতওয়ারের বাসিন্দা বন বিভাগের কর্মী তারিক আহমেদ গিনুকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মহম্মদ ইকবালকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজনেই সন্ত্রাসবাদীদের সাহায্য করা এবং তাদের বিভিন্ন সহায়তা দেওয়ার কাজে যুক্ত ছিল।

এর আগে এই একই মামলায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল বলে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে। কিশতওয়ারের এসএসপি নরেশ সিং জানিয়েছেন, বিস্তারিতভাবে তদন্তের পর তাদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের চিহ্নিত করে তাদের ধরার চেষ্টা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande