যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টকে জানালো রাজ্য সরকার
কলকাতা, ১৯ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে লিখিত ভাবে জানানো হয় যে, এটা বাধ্যতামূলক নির্দেশ নয়। কর্মীদের জন্য একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়
যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টকে জানালো রাজ্য সরকার


কলকাতা, ১৯ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে লিখিত ভাবে জানানো হয় যে, এটা বাধ্যতামূলক নির্দেশ নয়। কর্মীদের জন্য একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তা জেনেই বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তি করে দেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতর থেকে ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মীদের আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে বলা হয়। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ নিয়ে রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলা করে বামপন্থীদের সমর্থিত কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় প্রশ্ন তোলেন, এমন অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারির আদৌ কোনও এক্তিয়ার মুখ্যসচিবের রয়েছে কি না। হলফনামা দিয়ে রাজ্যকে বক্তব্য জানাতেও নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, ওই অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande