সুরক্ষিত ফুটপাথ ব্যবহার মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): পথচারীদের বাধাহীনভাবে ফুটপাতে হাঁটার স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুরক্ষিত, সুনির্দিষ্ট ফুটপাথ ব্যবহার একটি মৌলিক অধিকার। আদালত সরকারকে এমন একটি আইন প্রণয়ন
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): পথচারীদের বাধাহীনভাবে ফুটপাতে হাঁটার স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুরক্ষিত, সুনির্দিষ্ট ফুটপাথ ব্যবহার একটি মৌলিক অধিকার। আদালত সরকারকে এমন একটি আইন প্রণয়ন করারও আহ্বান জানিয়েছে যা আনুষ্ঠানিকভাবে এই অধিকারটিকে স্বীকৃতি দেবে এবং পথচারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ, সুনির্দিষ্ট ও রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে পৌরসভা এবং স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্বকে স্বীকার করবে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, যদি কোনও রাস্তা থাকে, তবে পথচারীদের জন্য ফুটপাত চিহ্নিত ও রক্ষণাবেক্ষণ করা একটা আবশ্যিক দায়িত্ব। এটা এমন একটা দায়িত্ব, যা আইনত কার্যকর করা বাধ্যতামূলক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande