বজ্রপাতে মৃত্যু কৃষক আরামবাগে
হুগলি , ১৯ জুন (হি.স.): বজ্রপাতে মৃত্যু হল এক চাষির। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মালয়পুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে। মৃতের নাম বসন্ত পরামানিক (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে
আরামবাগে বর্জ্যপাতে মৃত কৃষক


হুগলি , ১৯ জুন (হি.স.): বজ্রপাতে মৃত্যু হল এক চাষির। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মালয়পুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে। মৃতের নাম বসন্ত পরামানিক (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে আরামবাগ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এদিন সকালে বসন্ত পরামানিক কয়েকজন শ্রমিককে নিয়ে জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই বজ্রপাত হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও বসন্ত পরামানিক গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande