জয়সলমেরে ধুলোঝড়ে রিসর্টের দেওয়াল ভেঙে মৃত্যু লোকসঙ্গীত শিল্পীর, আহত আরও ৩
জয়সলমের, ২ জুন (হি.স.): ধুলোঝড়ে রিসর্টের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল এক লোকসঙ্গীত শিল্পীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে ২ জন মহিলা নৃত্যশিল্পী রয়েছেন। সোমবার রাতে রাজস্থানের জয়সলমেরের ঘটনা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, জয়
জয়সলমেরে ধুলোঝড়ে রিসর্টের দেওয়াল ভেঙে মৃত্যু লোকসঙ্গীত শিল্পীর, আহত আরও ৩


জয়সলমের, ২ জুন (হি.স.): ধুলোঝড়ে রিসর্টের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল এক লোকসঙ্গীত শিল্পীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে ২ জন মহিলা নৃত্যশিল্পী রয়েছেন। সোমবার রাতে রাজস্থানের জয়সলমেরের ঘটনা।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, জয়সলমেরের একটি বালিয়াড়ি এলাকায় রয়েছে ওই রিসর্টটি। ওই এলাকা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। সেখানেই অনুষ্ঠান করতে গিয়েছিলেন স্বরূপ খান নামে এক লোকসঙ্গীত শিল্পী। তিনি যে রিসর্টে ছিলেন, সেখানকার একটি দেওয়াল সোমবার রাতের ধুলোঝড়ে ভেঙে পড়ে। সেই ঘটনায় আরও ৩ জন আহত হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande