কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ গ্রেফতার
পূর্ব বর্ধমান, ২ জুন (হি.স.): চুরি এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। মঙ্গলবার ভোরে কালনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছ
কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ গ্রেফতার


পূর্ব বর্ধমান, ২ জুন (হি.স.): চুরি এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। মঙ্গলবার ভোরে কালনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকেই কালনা শহরে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি এবং সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় কালনা থানার পুলিশ। পুলিশের পাশাপাশি এই অভিযানে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধায়কের বাড়ি ঘিরে ফেলার খবর ছড়াতেই এলাকায় শোরগোল পড়ে যায়। রাতভর দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর, মঙ্গলবার ভোরে দেবপ্রসাদ বাগকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর তাঁকে কালনা থানা থেকে সরিয়ে নাদনঘাটে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিনই তাঁকে হাজির পেশ করা হবে কালনার এসিজেএম আদালতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande