
কলকাতা, ২ জুন (হি স)। ঘোষণামত মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সমাবেশে অংশ নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ফেসবুক পোস্টে কর্মীদের ওয়াই চ্যানেলে সমবেত হওয়ার বার্তা দেয় তৃণমূল।
দলের তরফে কর্মীদের আশ্বস্ত করে লেখা হয়, 'শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রানি রাসমণি রোডের প্রতিবাদী সমাবেশে যাঁরা যোগ দিচ্ছেন- তাঁদের যদি পুলিশ ও প্রশাসন কোনও ধরনের প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে, বিচলিত হবেন না। সকলে ধর্মতলার 'ওয়াই চ্যানেল' (Y-Channel)-এ সমবেত হোন।'
বেলা ১টা ৪০ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় রানি রাসমণি রোডে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, বৈশ্বানর চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।
তবে কোথায় কর্মসূচি হবে, তা নিয়ে অনিশ্চয়তা জারি ছিল। দলের তরফে প্রথমে সকলকে রানি রাসমণি রোডেই যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে পুলিশি বাধার সম্মুখীন হলে যাওয়া হবে ওয়াই চ্যানেলে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত