বলরামপুরে বিপুল বিদেশি মদ–সহ গ্রেফতার এক, তদন্তে পুলিশ
কাটিহার, ২ জুন (হি.স.): অবৈধ মদ পাচারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের বলরামপুরে ২৮৮ লিটার বিদেশি মদ–সহ গ্রেফতার এক মদ পাচারকারী। মঙ্গলবার বলরামপুর থানার অন্তর্গত এলাকায় ঘটেছে ঘটনাটি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের না
গো হত্যার অভিযোগে সুলতানপুরে গ্রেফতার এক দুষ্কৃতী


কাটিহার, ২ জুন (হি.স.): অবৈধ মদ পাচারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের বলরামপুরে ২৮৮ লিটার বিদেশি মদ–সহ গ্রেফতার এক মদ পাচারকারী। মঙ্গলবার বলরামপুর থানার অন্তর্গত এলাকায় ঘটেছে ঘটনাটি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সুজিত বারুই (৩৭)। সে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার অন্তর্গত দক্ষিণ শান্তি নগর গ্রামের বাসিন্দা। ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে পিকআপ ভ্যানে করে মদ নিয়ে অন্যত্র পাচারের পরিকল্পনা করেছিল ।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , বলরামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এক ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে একটি পিকআপ ভ্যানে করে অবৈধ মদ নিয়ে বাজারগাঁও চেকপোস্টে আসছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বাজারগাঁও চেকপোস্টে নজরদারি বাড়িয়ে দেয় এবং প্রতিটি গাড়িতে তল্লাশি শুরু করে। পুলিশকে দেখামাত্র ওই ব্যক্তি পিকআপ ভ্যান ফেলে পালানোর চেষ্টা করে । পুলিশ তাকে ধাওয়া করে এবং অবশেষে গ্রেফতার হয় অভিযুক্ত সুজিত । গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণে বিদেশি মদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande