
কলকাতা, ২ জুন (হি.স.): তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবসে তেলেঙ্গানাবাসীকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ লোক ভবনের সমাজ মাধ্যমে লেখা হয়, তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবসের মহিমান্বিত লগ্নে তেলেঙ্গানাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। এই পুণ্যভূমি ভারতের সুগভীর সভ্যতার এক অনন্য ও গৌরবোজ্জ্বল প্রতীক, যা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রগতি ও আত্ম-উপলব্ধির এক শাশ্বত আকুলতায় রূপায়িত। অদম্য উদ্যোগ ও সহনশীলতার দৃঢ় চেতনায় ভাস্বর তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তিক্ষেত্রের যুগান্তকারী উদ্ভাবন প্রতিনিয়ত অর্থনৈতিক রূপান্তরকে এক নতুন উচ্চতায় নিয়ে চলেছে। এর প্রাণবন্ত সংস্কৃতি এবং উদ্যোক্তা-সুলভ অমিত শক্তি জাতীয় অগ্রগতি ও সম্মিলিত গৌরবকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করে চলেছে। তেলেঙ্গানা আগামী দিনেও পূর্ণ সামর্থ্য ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলুক এবং 'বিকশিত ভারত' নির্মাণের মহতী জাতীয় যাত্রায় অনন্য সাধারণ অবদান বজায় রাখুক— এই শুভকামনা করি ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ