
দেহরাদূন, ২ জুন ( হি.স.) : ফের আবহাওয়ায় বদল উত্তরাখণ্ডে। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এদিন রাজ্যের বেশিরভাগ জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। বেশ কিছু পাহাড়ি জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ৪২০০ মিটারের থেকে বেশি উচ্চতার এলাকাগুলিতে হতে পারে তুষারপাতও । সমতলের কিছু জায়গায়ও রয়েছে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অনেক এলাকায় বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর আরও জানায়, এদিন উত্তরাখণ্ডের সমতল ও পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম ছিল। এদিন দেহরাদূনের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস । তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক