ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, তল্লাশি অব্যাহত
কাকদ্বীপ, ২০ জুন (হি.স.): গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে নিখোঁজ এক মৎস্যজীবী। তাঁর নাম কৃষ্ণ দাস। শুক্রবার মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে পড়ে যান তিনি। তার পর থেকেই কোনও নিখোঁজ ওই মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার তিনমাথা নদীর ঘটনা। খবর প
ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, তল্লাশি অব্যাহত


কাকদ্বীপ, ২০ জুন (হি.স.): গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে নিখোঁজ এক মৎস্যজীবী। তাঁর নাম কৃষ্ণ দাস। শুক্রবার মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে পড়ে যান তিনি। তার পর থেকেই কোনও নিখোঁজ ওই মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার তিনমাথা নদীর ঘটনা। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ রাতভর তল্লাশি চালায়। তবে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। বর্তমানে জারি রয়েছে তল্লাশি অভিযান। উৎকণ্ঠায় ওই মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।

কাকদ্বীপের এফবি সাবিত্রী নামে একটি ট্রলার গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। শুক্রবার মাছ ধরে ট্রলার কাকদ্বীপে ফিরছিল। ফেরার পথেই ঘটে বিপত্তি। পাথরপ্রতিমায় ঢোকার মুখে তিনমাথা নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে ওই ট্রলারটি। অসাবধানতাবশত ওই মৎস্যজীবী নদীতে পড়ে যান। তিনি ট্রলারের মাথায় বসে ছিলেন। শনিবার সকাল পর্যন্ত ওই মৎস্যজীবীর খোঁজ মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande