নিট পরীক্ষা কেন্দ্র নিয়ে জট কাটল, আব্দুল্লাহর পরীক্ষা কেন্দ্র নাগপুরেই
নাগপুর, ২০ জুন (হি.স.): প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে রবিবার ফের নিট ইউজি পরীক্ষা হতে চলেছে। তবে তার আগেই ফের চাঞ্চল্য ছড়ায় নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ঘিরে। পডুয়ার অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তরফে প্রকাশিত অ্যাডমিট কার্ডে নাগপুর
নিট পরীক্ষা কেন্দ্র নিয়ে জট কাটল, আব্দুল্লাহর পরীক্ষা কেন্দ্র নাগপুরেই


নাগপুর, ২০ জুন (হি.স.): প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে রবিবার ফের নিট ইউজি পরীক্ষা হতে চলেছে। তবে তার আগেই ফের চাঞ্চল্য ছড়ায় নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ঘিরে। পডুয়ার অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তরফে প্রকাশিত অ্যাডমিট কার্ডে নাগপুরের বাসিন্দা আব্দুল্লাহ মহম্মদ তালিবের পরীক্ষাকেন্দ্র হিসেবে দেখানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই বিষয়টি নজরে আসে পরিবারের। অথচ আব্দুল্লাহর পাসপোর্টই নেই, ফলে বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না। সমাজমাধ্যমে অ্যাডমিট কার্ডের ছবি ছড়িয়ে পড়তেই বিষয়টি এনটিএ-র নজরে আসে। সংস্থার দাবি, প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই বিভ্রাট। শীঘ্রই সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ যাচাইয়ের পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ওই প্রার্থীকে নাগপুরে একটি কেন্দ্র বরাদ্দ করা হবে।

নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নাগপুরের পরীক্ষার্থী আব্দুল্লাহ মহম্মদ তালিবের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির নাম উল্লেখ থাকায় চাঞ্চল্য ছড়ায়। অথচ তিনি নাগপুর থেকেই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে এনটিএ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধান করা হবে। শনিবার সংস্থা জানায়, প্রযুক্তিগত ত্রুটি সংশোধন করা হয়েছে। ওই পরীক্ষার্থীর জন্য নাগপুরেই নতুন পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande