সল্টলেকে দুর্ঘটনার কবলে দ্রুতগামী গাড়ি, আহত ৪ জন
কলকাতা, ২০ জুন (হি.স.): সল্টলেকে দুর্ঘটনার কবলে পড়ল একটি দ্রুতগামী গাড়ি। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ৪ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, সল্টলেক দক্ষিণ থানার অদূরে আমূল আইল্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িই। ইস্টার্ন মেট্রোপলিটন ব
সল্টলেকে দুর্ঘটনার কবলে দ্রুতগামী গাড়ি, আহত ৪ জন


কলকাতা, ২০ জুন (হি.স.): সল্টলেকে দুর্ঘটনার কবলে পড়ল একটি দ্রুতগামী গাড়ি। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ৪ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, সল্টলেক দক্ষিণ থানার অদূরে আমূল আইল্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িই। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিক থেকে গাড়িটি করুণাময়ীর দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল।

আমূল আইল্যান্ডের কাছে আবর্জনা ফেলার একটি গাড়ি দাঁড়িয়েছিল। সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। তারপরই সেটা পাল্টি খেয়ে যায়। গাড়ির মধ্যে থাকা চার জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande