বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের ফাইনালে পৌঁছেছে হাওড়া-মুর্শিদাবাদ
কলকাতা, ২০ জুন (হি. স.) : বেঙ্গল টি-২০ লিগের মহিলাদের বিভাগে ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও মুর্শিদাবাদ কুইন্স। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত দুই সেমিফাইনালে জয় তুলে নিয়ে খেতাবের লড়াইয়ে প
বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের ফাইনালে পৌঁছেছে হাওড়া-মুর্শিদাবাদ


কলকাতা, ২০ জুন (হি. স.) : বেঙ্গল টি-২০ লিগের মহিলাদের বিভাগে ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও মুর্শিদাবাদ কুইন্স। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত দুই সেমিফাইনালে জয় তুলে নিয়ে খেতাবের লড়াইয়ে পৌঁছে গেল দুই দল। রবিবার ইডেন গার্ডেন্সে সকাল সাড়ে ১১টায় ফাইনাল।প্রথম সেমিফাইনালে শ্রাচী রাঢ় টাইগার্সকে ১৯ রানে হারায় হাওড়া। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তোলে তারা। সুজাতা দে ৫৬ বলে ৭৭ এবং অধিনায়ক অঙ্কিতা চক্রবর্তী ৪২ বলে ৪৬ রান করেন। জবাবে রাঢ় ৯ উইকেটে ১৪০ রানেই থেমে যায়। ম্যাচের সেরা বৃষ্টি মাজি ৬১ বলে অপরাজিত ৯৭ রান করলেও দলকে জেতাতে পারেননি। হাওড়ার হয়ে শ্রেয়সী আইচ ১৮ রানে ৪ উইকেট নেন।

দ্বিতীয় সেমিফাইনালে মুর্শিদাবাদ কুইন্স ৭ উইকেটে হারায় সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাট করে শিলিগুড়ি ৭ উইকেটে ১২৯ রান তোলে। দ্যূতি পাল ও প্রিয়াঙ্কা বালার ৪৯ ও ৪৫ রানের ইনিংস সত্ত্বেও বড় স্কোর গড়তে পারেনি তারা। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে মুর্শিদাবাদ। শিবাংশী তিওয়ারির অপরাজিত ৫৮ রান দলের জয়ে প্রধান ভূমিকা নেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande