খান স্যারে স্বস্তি, আগাম জামিনের আবেদনে সাড়া আদালতের
পাটনা, ২০ জুন (হি.স.): আপাতত কিছুটা স্বস্তি পেলেন খান স্যার। খান স্যারের আগাম জামিনের আবেদনের শুনানিতে আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে। আদালত ''কোনও কঠোর অথবা দমনমূলক পদক্ষেপ না নেওয়া''র নির্দেশ বহাল রেখেছে। পরবর্তী শুনানির আগে পুলিশক
পাটনায় খান স্যারের কোচিংয়ের বাইরে চলল গুলি, আহত এক নিরাপত্তা কর্মী


পাটনা, ২০ জুন (হি.স.): আপাতত কিছুটা স্বস্তি পেলেন খান স্যার। খান স্যারের আগাম জামিনের আবেদনের শুনানিতে আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে। আদালত 'কোনও কঠোর অথবা দমনমূলক পদক্ষেপ না নেওয়া'র নির্দেশ বহাল রেখেছে। পরবর্তী শুনানির আগে পুলিশকে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর আগাম জামিনের আবেদনে সাড়া দিয়ে তাঁকে জামিন দিয়েছে বিহারের একটি আদালত। তাঁকে রক্ষাকবচও দেওয়া হয়েছে আদালতের তরফে। আদালত জানিয়েছে, পরের শুনানির আগে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না।

সম্প্রতি জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়জল খান ওরফে খান স্যারের বিরুদ্ধে এফআইআর করেছিল পুলিশ। তাঁর কোচিং ইনস্টিটিউটে গুলি চলার ঘটনায় জড়িত বলে অভিযুক্ত নিরাপত্তা কর্মীদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের সময়ে উঠে আসা তথ্যের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। জানা গিয়েছে, খান স্যারের বিরুদ্ধে বিরুদ্ধে মূলত খুনের চেষ্টা এবং অসতর্ক ভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন বা ব্যবহারের প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল। এফআইআর দায়ের হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরে পটনা সিভিল কোর্টে আত্মসমর্পণ করেছিলেন খান স্যার। তাঁর আইনজীবী তখনই জানিয়েছিলেন, তাঁরা এই এফআইআরের বিরুদ্ধে আগাম জামিনের আবেদন করবেন।

শিক্ষক খান স্যারের মামলার বিষয়ে আইনজীবী অরবিন্দ কুমার মাওয়ার বলেন, শুনানির সময় বিচারকের তলব করা কেস ডায়েরিটি পুলিশ জমা দেয় এবং প্রস্তুতির জন্য তা সরকারি কৌঁসুলির (পাবলিক প্রসিকিউটর) কাছে হস্তান্তর করা হয়। এটি ২৩ তারিখে ফেরত দেওয়া হবে এবং চূড়ান্ত যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ ২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে। একই দিনে নিরাপত্তারক্ষীদের জামিন শুনানিও হবে, কারণ সব বিষয়ই এই মামলার সঙ্গে সম্পর্কিত। চূড়ান্ত শুনানি এবং জামিন সংক্রান্ত সিদ্ধান্ত ২৫ তারিখে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande