মালদার সুখদেবপুর সীমান্তে বিএসএফ-বিজিবি টানাপোড়েন, লাল পতাকা উড়িয়ে জারি চরম সতর্কতা
মালদা, ২০ জুন (হি. স.):-মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁটাতারহীন সীমান্তের সুযোগ নিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে
সীমান্তে সতর্কতা


মালদা, ২০ জুন (হি. স.):-মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁটাতারহীন সীমান্তের সুযোগ নিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাঁদের আটক করে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বিএসএফ। অভিযোগ, সেই সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এর জেরেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।পরিস্থিতি ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজিবির পাশাপাশি বহু বাংলাদেশি নাগরিক সীমান্তের ওপারে জমায়েত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে বিএসএফ কোনও ভারতীয় নাগরিককে সীমান্তের কাছে যেতে দিচ্ছে না। সীমান্ত এলাকায় লাল পতাকা উত্তোলন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। তবে এই ঘটনায় বিএসএফ বা বিজিবির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande