ডিমা হাসাওয়ে অনুষ্ঠিত পিএম-কিষাণের ২৩-তম কিস্তি বিতরণ কর্মসূচি
হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের ২৩-তম কিস্তি প্রদান উপলক্ষ্য হাফলঙে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ডিমা হাসাও কৃষি বিজ্ঞান কেন্দ্র
পিএম-কিষাণের ২৩-তম কিস্তি বিতরণ অনুষ্ঠান


হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের ২৩-তম কিস্তি প্রদান উপলক্ষ্য হাফলঙে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ডিমা হাসাও কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), ডিমা হাসাও জেলা কৃষি দফতর।

অনুষ্ঠানে মোট ১১৬ জন উপভোক্তা অংশগ্রহণ করেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী কৃষকদের জন্য পিএম-কিষাণের নতুন কিস্তির অর্থ বিতরণের সরাসরি সম্প্রচার দেখেছেন।

পিএম-কিষাণ প্রকল্পটি ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণমূলক কর্মসূচি। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তিনটি সমান কিস্তিতে (প্রতি কিস্তি ২,০০০ টাকা) সরাসরি ব্যাংক হিসাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতির মাধ্যমে জমা করা হয়।

দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ৯.৪৪ কোটির বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে স্থানান্তর করেছেন। একই সঙ্গে কৃষি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ও সরকারি কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে কৃষকদের সচেতন করারও উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের (ডিএইচএসি) চেয়ারম্যান মোহিত হোজাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএসি-র কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য ধৃতি থাওসেন। এছাড়া ডিএইচএসি-র কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সূচনা করেন কেভিকে ডিমা হাসাওয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. অর্ধেন্দু চক্রবর্তী। জেলা কৃষি আধিকারিক জেভিন ডি চাংসন পিএম-কিষাণ প্রকল্পের উদ্দেশ্য ও উপকারিতার ওপর বিস্তারিত বক্তব্য পেশ করেছেন।

এদিন কৃষি দফতর, ডিমা হাসাওয়ের উদ্যোগে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস-অয়েলসিডস (এনএমইও-ওএস) ২০২৬-২৭ কর্মসূচির অধীনে কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণও করা হয়।

প্রধান অতিথি মোহিত হোজাই কৃষি উন্নয়নের গুরুত্ব তুলে ধরে কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ অতিথি ধৃতি থাওসেন কৃষকদের বিভিন্ন সরকারি কৃষি প্রকল্প ও সহায়তা কর্মসূচির সুবিধা গ্রহণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জীবিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএইচএসি কৃষি বিভাগের যুগ্মসচিব অমিত পারবোসা, কিষাণ মোর্চার সভাপতি দীনেন্দ্র জহরি, কৃষি বিভাগের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান সমীরচন্দ্র রায় এবং কেশব স্মারক ন্যাসের প্রধান ট্রাস্টি সোমেন্দ্র লংমাইলাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিক, সহকারী কৃষি অধিকর্তা, কৃষি উন্নয়ন আধিকারিক, কেভিকে-র বিজ্ঞানী এবং কৃষি দফতরের কার্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শেষে কেভিকে ডিমা হাসাওয়ের উদ্ভিদ সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড. শংকর গগৈ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্যানপালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ পার্কে গগৈ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande