শ্রীভূমির বালিপিপলায় আয়োজিত বিজেপির জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া
বজারিছড়া (অসম), ২০ জুন (হি.স.) : সরকারি সবধরনের সুযোগ-সুবিধা জনগণের হাতে পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার। এরই অঙ্গস্বরূপ কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে অসম সরকারের উদ্যোগে গত ১৮ জুন থেকে আজ ২০ জুন তিন দিবসীয় জ
বালিপিপলায় আয়োজিত জনকল্যাণ শিবির


বজারিছড়া (অসম), ২০ জুন (হি.স.) : সরকারি সবধরনের সুযোগ-সুবিধা জনগণের হাতে পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার। এরই অঙ্গস্বরূপ কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে অসম সরকারের উদ্যোগে গত ১৮ জুন থেকে আজ ২০ জুন তিন দিবসীয় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে পাথারকান্দির দুটি ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত (জিপি)-এ।

শনিবার এই কর্মসূচির অন্তিমদিন শ্রীভূমি জেলান্তর্গত লোয়াইরপোয়া ব্লকের বালিপিপলা জিপির বালিপিপলা বাজার শেডে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে বালিপিপলা জিপি সহ ঝেরঝেরি জিপি, খাগড়াবাজার জিপি ও ইচাবিল জিপির জনপ্রতিনিধি সহ জনগণ ও শাসকদলের একাংশ পদাধিকারীী ও কার্যকর্তা উপস্থিত ছিলেন।

শিবিরে শিক্ষা, বিদ্যুৎ, এসআরএলএম, পিএইচই, পশু চিকিৎসা দফতর, কৃষি বিভাগ সহ মোট ১৪টি বিভাগের স্টল ছিল। সেখানে বিভাগীয় কর্মীরা উপস্থিত থেকে জনগণের সমস্যা সম্পর্কে অবগত হয়ে কিছু সমস্যার তাৎক্ষণিক সামাধান করার পাশাপাশি বাকি সমস্যাগুলো নথিভুক্ত করে নিয়ে যান।

শিবিরে জনগণের দীর্ঘদিনের বহু সমস্যা দ্রুত নিষ্পত্তি হওয়ায় অনেকে বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির স্বপন দাস, হৃষিকেশ নন্দী, সুপ্রীতি দাস, সবিতা কুর্মি, জনি চরেই, জাকির হোসেন, লাভলি মালাকার, রতন কুর্মি প্রমুখ।

এ ব্যাপারে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হৃষিকেশ নন্দী, স্বপন দাস এবং বিজেপি নেতা শ্রীমৎ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে দলীয়ভাবে অনেক কাৰ্যসূচি হাতে নেওয়া হয়েছে। সে অনুযায়ী সরকারিভাবে এহেন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। লক্ষ্য, জনতার কল্যাণে তাঁদের পাশে থেকে সহায়তা করা। কেননা প্রত্যন্ত এলাকার জনগণের অনেক অভাব-অভিযোগ রয়েছে। সেগুলো স্থানীয়ভাবে উপস্থিত থেকে বিভাগীয় আধিকারিকরা মিটিয়ে দেন। এতে অনেকে বাড়তি দৌড়ঝাঁপের ঝুটঝামেলা থেকে রেহাই পেয়েছেন। এমন শিবির আয়োজনের জন্য এলাকার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande