শিলচরে দুই মন্ত্রী কৌশিক এবং কৃষ্ণেন্দুকে উষ্ণ সংবর্ধনা কাছাড় বিজেপির
শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : দ্বিতীয়বার মন্ত্রিসভায় স্থান পেয়ে আজ শনিবার প্রথমবারের মতো বরাকে পদার্পণ করলেন দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালে ফের মন্ত্রিত্ব পাওয
শিলচরে বিজেপি দফতরে দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা


শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : দ্বিতীয়বার মন্ত্রিসভায় স্থান পেয়ে আজ শনিবার প্রথমবারের মতো বরাকে পদার্পণ করলেন দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালে ফের মন্ত্রিত্ব পাওয়ায় শিলচরে পা রাখতেই কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন দুই মন্ত্রী। এদিন বিকালে সড়কপথে হারাঙ্গাজাও ইস্ট-ওয়েস্ট মহাসড়কের কাজ পরিদর্শন কেরে শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আসেন দুই মন্ত্রী। শিলচরের যাত্রাপথে কয়েক জায়গায় তাঁদের স্বাগত জানান দলীয় কার্যকর্তারা। হাজার হাজার বিজেপি কার্যকর্তা বিশাল শোভাযাত্রা সহকারে দুই মন্ত্রীকে শিলচরে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।

কাছাড় জেলা বিজেপির আয়োজনে আনুষ্ঠানিক স্বাগত সমারোহে বাদ্যযন্ত্রের তালে তালে বাজি-পটকা ফাটিয়ে দুই মন্ত্রীকে ফুলের মালা ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েঠেন উৎসাহী দলীয় কার্যকর্তারা।

আয়োজিত সংবর্ধনা সভায় দুই মন্ত্রী আগামী দিনের উন্নয়নমূলক ও দুর্নীতিবিরোধী কাজের রূপরেখা তুলে ধরে বক্তব্য পেশ করেন। সভা শেষে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে মন্ত্রীদ্বয়কে উষ্ণ সংবর্ধনা জানান জেলা বিজেপি সভাপতি রূপম সাহা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বড়খলার বিধায়ক কিশোর নাথ, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, অভ্রজিৎ চক্রবর্তী, রূপম নন্দী পুরকায়স্থ সহ দলের জেলা স্তরের শীর্ষ নেতৃবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande