হারাঙ্গাজাওয়ে অনুষ্ঠিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান ২০২৬
হারাঙ্গাজাও (অসম), ২০ জুন (হি.স.) : দেশব্যাপী চলমান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান ২০২৬-এর অংশ হিসেবে আজ শনিবার বিজেপির হারাঙ্গাজাও মণ্ডলের উদ্যোগে হারাঙ্গাজাও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হল-এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দলের তৃণ
হারাঙ্গাজাওয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযানে অংশগ্রহণকারীরা


হারাঙ্গাজাও (অসম), ২০ জুন (হি.স.) : দেশব্যাপী চলমান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান ২০২৬-এর অংশ হিসেবে আজ শনিবার বিজেপির হারাঙ্গাজাও মণ্ডলের উদ্যোগে হারাঙ্গাজাও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হল-এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

দলের তৃণমূল স্তরের কার্যকর্তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শগত দিকনির্দেশনা প্রদান এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

দেশজুড়ে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বিজেপি কার্যকর্তাদের আরও দক্ষ, সুসংগঠিত ও জনমুখী করে তোলার পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও দর্শনকে শক্তিশালীভাবে তুলে ধরার প্রচেষ্টা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, বিধায়ক রূপালি লাংথাসা, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ও পরিষদ সদস্য ধৃতি থাওসেন, ইএম ও এমএসি মনজয় লাংথাসা, জেলা প্রশিক্ষণ আহ্বায়ক দনপাইনন থাওসেন, এমএসি প্রবিতা জহরি, হিরোজিৎ জিডুং, ডিমা হাসাও বিজেপি যুবমোর্চার সভাপতি ও মাইবাং পুরপতি, জেলা বিজেপির সাধারণ সম্পাদক কনজিৎ কেম্প্রাই ও কেহুংসামিয়িং রিয়ামে, জেলা উপ-সভাপতি লিটন চক্রবর্তী, হারাঙ্গাজাও মণ্ডল বিজেপির সভাপতি সুবোধ লাংথাসা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে হারাঙ্গাজাও মণ্ডলের বিপুল সংখ্যক বিজেপি কার্যকর্তা অংশগ্রহণ করেন। অধিবেশনে সংগঠনের আদর্শ, নেতৃত্বের গুণাবলি, জনসেবার মানসিকতা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দলের শক্তি তৃণমূল স্তরের কার্যকর্তাদের উপর নির্ভরশীল। তাই কার্যকর্তাদের আদর্শগতভাবে সমৃদ্ধ ও সাংগঠনিকভাবে দক্ষ করে তোলার জন্য এই প্রশিক্ষণ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বলেন, জনগণের কল্যাণে নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মনিবেদনের সঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানটি উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী কার্যকর্তারা ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে জনসেবামূলক কাজে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande