রবিবার পাথারকান্দি আসছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
পাথারকান্দি (অসম), ২০ জুন (হি.স.) : আগামীকাল রবিবার পাথারকান্দি আস‌ছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল। রা‌জ্যের মন্ত্রী হিসা‌বে শপথ গ্রহণের পর মন্ত্রী কৃষ্ণেন্দু প্রথম নিজের নির্বাচনী এলাকা পাথারকান্দিতে পদার্পণ করবেন আগামীকাল। রাজ্যের
সাংবাদিক সম্মেলন


পাথারকান্দি (অসম), ২০ জুন (হি.স.) : আগামীকাল রবিবার পাথারকান্দি আস‌ছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল। রা‌জ্যের মন্ত্রী হিসা‌বে শপথ গ্রহণের পর মন্ত্রী কৃষ্ণেন্দু প্রথম নিজের নির্বাচনী এলাকা পাথারকান্দিতে পদার্পণ করবেন আগামীকাল।

রাজ্যের দ্বিতীয় মেয়াদের মন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম পদার্পণ নিয়ে পাথারকান্দি বি‌জে‌পি তাঁকে সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানের আ‌য়োজন করে‌ছে। পাথারকান্দি ব্লক মণ্ডল বিজেপি এক সাংবা‌দিক স‌ম্মেলনে জানিয়েছেন, আগামীকাল র‌বিবার সকাল ১১টায় মন্ত্রীকে চেরাগি রাজস্থানী ধাবার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে পাথারকান্দি নিয়ে আসা হ‌বে।

যাত্রাপথে তাঁকে কানাইবাজারে অবস্থিত কানাইলাল জিউর আখড়ায় প্রণাম নি‌বেদন কর‌তে নি‌য়ে যাওয়া হ‌বে। প‌রে তি‌নি শোভাযাত্রার মাধ্যামে মুণ্ডমালা খেলার মাঠে আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে দলীয় পদাধিকারী এবং কার্যকর্তাদের সঙ্গে নিয়ে চ‌লে যা‌বেন সোনাখিরা খেলার মাঠে। সেখানে তাঁকে জমকা‌লো সংবর্ধনা প্রদান করা হ‌বে। তার পর মন্ত্রী চলে যাবেন লোয়াইপোয়া মণ্ডলের হাতিখিরায় আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে।

পাথারকা‌ন্দির তিনবা‌রের বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল দ্বিতীয়বা‌রের মতো রা‌জ্যের গুরুত্বপূর্ণ বিভা‌গে মন্ত্রিত্ব লা‌ভে খু‌শি ও আপ্লুত দলীয় কার্যকর্তা এবং সমর্থকরা। তাই তাঁকে কা‌ছে পে‌য়ে উষ্ণ সংবর্ধনা জানা‌তে প্রস্তুত পাথারকা‌ন্দিবাসী।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের ম‌ধ্যে ছিলেন বি‌জে‌পির শশীবাবু সিনহা, শংকর দেবনাথ, মর্তুজা হোসেন, অশোক শুক্লবৈদ্য, লক্ষ্মী বর্মণ, মনোজকুমার সিনহা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande