ক্যানিংয়ে গুলি কান্ডে ধৃত মূল অভিযুক্ত
ক্যানিং, ২১ জুন (হি. স.) : গত ৪ মে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নানা প্রান্তে অশান্তির পাশাপাশি ক্যানিংয়ে গুলি চলে। গুলিবিদ্ধ হন অর্ঘ্যদীপ বোস নামে এক যুবক। তিনি এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত। আহতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাত
ক্যানিংয়ে গুলি কান্ডে ধৃত মূল অভিযুক্ত


ক্যানিং, ২১ জুন (হি. স.) : গত ৪ মে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নানা প্রান্তে অশান্তির পাশাপাশি ক্যানিংয়ে গুলি চলে। গুলিবিদ্ধ হন অর্ঘ্যদীপ বোস নামে এক যুবক। তিনি এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত। আহতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই গুলির ঘটনায় মূল অভিযুক্ত ছিল তৃণমূল কর্মী আকাশ নন্দী। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। ইতিমধ্যেই গুলিকান্ডে অভিযুক্ত একাধিক তৃণমূল কর্মীকে গ্রেফতার করলেও আকাশ অধরা ছিল। শুক্রবার রাতে তাকে বলাগড় থানা এলাকা থেকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। এদিন ক্যানিং থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় আকাশকে লক্ষ্য করে ডিম ছোড়ে সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande