দুর্নীতি ও প্রশ্নফাঁস রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে : ডঃ সুকান্ত মজুমদার
কলকাতা, ২০ জুন (হি.স.): রবিবার ফের নেওয়া হবে নিট পরীক্ষা। তার আগে শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, দুর্নীতি ও প্রশ্নফাঁস রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। নিট পুনঃপরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শনিবার কেন্দ্রীয়
ডঃ সুকান্ত মজুমদার


কলকাতা, ২০ জুন (হি.স.): রবিবার ফের নেওয়া হবে নিট পরীক্ষা। তার আগে শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, দুর্নীতি ও প্রশ্নফাঁস রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। নিট পুনঃপরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “যে কোনও ধরনের দুর্নীতি বা প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এবং এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই বিষয়টি স্পষ্ট করেছেন। আমরা চাই পরীক্ষাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হোক।”

লোকসভার স্পিকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, “যদি দুই-তৃতীয়াংশ সদস্য অন্য কোনও দলে যোগ দেন অথবা আলাদা দল গঠন করেন, তবে দলত্যাগ-বিরোধী আইন কার্যকর হয় না। হিসাব অনুযায়ী, তার চেয়েও বেশি সংখ্যক সদস্য অন্য দলে যোগ দিয়েছেন। তাঁরা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande