
উজ্জ্বয়িনী, ২০ জুন (হি.স.) : মধ্যপ্রদেশ সফরে শুক্রবার রাতে উজ্জ্বয়িনীর বিশ্বখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে শয়ন আরতিতে অংশ নিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন, আবাসন ও বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল। আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি বাবা মহাকালের পুজো দিয়ে আশীর্বাদও গ্রহণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব।
মহাকালেশ্বর মন্দিরের নন্দী হলে বসে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী ভক্তিভরে শয়ন আরতিতে অংশ নেন এবং বাবা মহাকালের আরাধনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নগর প্রশাসনমন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়, প্রতিমন্ত্রী প্রতিমা বাগরি-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
পরে শ্রী মহাকালেশ্বর মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলালকে মহাকাল মন্দিরের প্রতিরূপ স্মারক হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া উজ্জ্বয়িনীর জেলাশাসক রোশন কুমার সিং মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবকে স্মারক উপহার দিয়ে স্বাগত জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য