ভোপালে যোগাভ্যাসে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, বললেন যোগ সবাইকে ঐক্যবদ্ধ করে
ভোপাল, ২১ জুন (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে যোগ অনুশীলন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার সকালে নানা ধরনের যোগাভ্যাস করেন শিবরাজ সিং চৌহান। পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমি আমার সকল
ভোপালে যোগাভ্যাসে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, বললেন যোগ সবাইকে ঐক্যবদ্ধ করে


ভোপাল, ২১ জুন (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে যোগ অনুশীলন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার সকালে নানা ধরনের যোগাভ্যাস করেন শিবরাজ সিং চৌহান।

পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমি আমার সকল দেশবাসী এবং বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানাই। যোগ আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে, যা 'বসুধৈব কুটুম্বকম' (সারা বিশ্ব এক পরিবার) এই ভাবধারার মূর্ত প্রতীক। আমি প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি সমগ্র বিশ্বে যোগকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এখন বিশ্বজুড়ে ১৭৭টি দেশ এই যোগ উৎসবে অংশগ্রহণ করছে এবং তা উদযাপন করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande