আদমবাদ বাস দুর্ঘটনায় আহতদের দেখতে আরামবাগ মেডিক্যালে বিধায়ক হেমন্ত বাগ
আরামবাগ, ২৩ জুন (হি. স.) : আরামবাগের আদমবাদ এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনার পর আহতদের দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুলার বিধায়ক বিমান ঘোষ। হেমন্ত বাগ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে
আহত দের পাশে বিধায়ক


আরামবাগ, ২৩ জুন (হি. স.) : আরামবাগের আদমবাদ এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনার পর আহতদের দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুলার বিধায়ক বিমান ঘোষ। হেমন্ত বাগ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানসভার কাজ শেষ করে তিনি এবং বিমানদা হাসপাতালে যান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

​হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন বিধায়ক। তিনি আহতদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।

​এদিন হেমন্ত বাগ আরও বলেন, এই দুর্ঘটনায় দুইজনের অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে প্রশাসন ও রাজ্য সরকার।

​পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

​উল্লেখ্য, আদমবাদ এলাকায় সংঘটিত এই বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই পরিস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক হেমন্ত বাগ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande