( আপডেট ) তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে বিপর্যয়, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলা এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি গুদাম। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে
( আপডেট ) তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে বিপর্যয়, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলা এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি গুদাম। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। গ্যাস কাটারের সাহায্যে ভেঙে পড়া লোহার শেড কেটে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ইন্দ্রনীল খাঁ বলেন, দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে। সেনা নামানো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো। দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গ্যাসকাটার দিয়ে লোহার শেড কেটে আটকে পড়া শ্রমিকদের একে একে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার দুপুরে তারাতলার ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভেঙে পড়া গুদামের ভারি লোহার শেডের কাছাকাছি অ্যাম্বুল্যান্সের ভিড়। সেনাবাহিনী, কলকাতা পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে স্থানীয়েরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande