(আপডেট) তারাতলার দুর্ঘটনাস্থল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো ১০ জনকে
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলার দুর্ঘটনাস্থল থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ৯ জনকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আরও একজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গেছে, পরে যাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই শ্রমিকের জ্ঞান আছে। তব
(আপডেট) তারাতলার দুর্ঘটনাস্থল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো ১০ জনকে


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলার দুর্ঘটনাস্থল থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ৯ জনকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আরও একজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গেছে, পরে যাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই শ্রমিকের জ্ঞান আছে। তবে দেহের নানা জায়গায় আঘাত আছে তাঁর।

ভিড় সামলাতে ঘিরে দেওয়া হয়েছে হাসপাতাল সংলগ্ন এলাকা। ট্রমা কেয়ার সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, এসএসকেএমের ট্রমা কেয়ারে শল্য, অস্থি শল্য এবং ইমারজেন্সি মেডিসিনের শিক্ষক চিকিৎসকদের নিয়ে দল তৈরি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande