
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলায় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উদ্ধারকাজ তদারকি করছেন তাঁরা।
তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় উদ্ধারকাজ খতিয়ে দেখতে বুধবার বিকালে ঘটনাস্থলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিপর্যয়স্থল ঘুরে দেখেন। কথা বলেন সেখানে কর্তব্যরত পুলিশকর্তা এবং চিকিৎসকদের সঙ্গে। তাঁর সঙ্গে রয়েছেন একাধিক মন্ত্রী। শুভেন্দু অধিকারী এদিন বলেন, এনডিআরএফ, সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ এবং দমকল বাহিনী— সবাই এখানে একসঙ্গে কাজ করছে। ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তিনজন প্রাণ হারিয়েছেন। ভেতরে প্রায় ১২-১৮ জন আটকে আছেন।
উল্লেখ্য, তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্তত ১৯ জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ