দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ শুরু, খুশির হাওয়া গোঘাটের শ্যামবাজারে
আরামবাগ , ২৪ জুন (হি.স.): দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে পুনরায় চালু হল ১০০ দিনের কাজ প্রকল্প। গোঘাট-২ ব্লকের শ্যামবাজার অঞ্চলে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া বইতে শুরু করেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে জান
১০০ দিনের কাজ শুরু গোঘাটের শ্যামবাজারে


আরামবাগ , ২৪ জুন (হি.স.): দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে পুনরায় চালু হল ১০০ দিনের কাজ প্রকল্প। গোঘাট-২ ব্লকের শ্যামবাজার অঞ্চলে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া বইতে শুরু করেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় বহু শ্রমজীবী পরিবার সমস্যার মুখে পড়েছিল। বিশেষ করে যাঁরা ১০০ দিনের কাজের উপর নির্ভরশীল, তাঁদের জীবিকায় তার প্রভাব পড়েছিল। বুধবার থেকে ফের কাজ শুরু হওয়ায় বহু শ্রমিক কাজে যোগ দেন।

এলাকাবাসীদের দাবি, এই প্রকল্প চালু হওয়ায় একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তেমনি গ্রামীণ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজও এগিয়ে যাবে। কাজ শুরুর খবরে শ্রমিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশিকা মেনে কাজ পরিচালনা করা হবে এবং প্রকল্পের মাধ্যমে এলাকার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার চেষ্টা করা হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর ১০০ দিনের কাজ পুনরায় চালু হওয়ায় শ্যামবাজার অঞ্চলের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের আশা, ভবিষ্যতেও এই প্রকল্পের কাজ নিয়মিতভাবে চলবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande