অরুণাচলে হড়পা বান পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খান্ডু, বলেন বর্ষাকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকার
ইটানগর, ২৪ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনজীবনে বিপর্যয় সডষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তিনি আশ্বাস দিয়েছেন, বর্ষাকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু


অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় আকস্মিক বন্যা


হড়পা বানের বিভীষিকা


ইটানগর, ২৪ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনজীবনে বিপর্যয় সডষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তিনি আশ্বাস দিয়েছেন, বর্ষাকালীন যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত।

আজ বুধবার এখানে হড়পা বান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্ষা শুরু হওয়ার আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। খান্ডু জানান, রাজ্যের ২৮টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছিল। পরবর্তীতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিকদের (ডিডিএমও) সঙ্গে আলোচনা করে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, ‘প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে প্রতিকূল আবহাওয়ায় সৃষ্ট দুর্যোগ মোকবিলার জন্য আমরা প্রস্তুত। দুর্যোগের শিকার সাধারণ মানুষকে সহযোগিতা করতে যাবতীয় ব্যবস্থা আমার সরকার নিয়ে রেখেছে।’

মুখ্যমন্ত্রী বলেন, অরুণাচল প্রদেশে সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মরশুম থাকে। এই সময়কালে ব্যাপক বৃষ্টিপাত হয়। তাই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রাজ্য সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ করে নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পাশাপাশি জেলা প্রশাসনের জারিকৃত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের প্রয়োজনে বিভিন্ন জেলায় প্রশাসন কর্তৃক স্থাপিত ত্রাণ শিবিরে স্থানান্তরিত হওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী খান্ডু।

তিনি বলেন, রাজ্য সরকার আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। বর্ষাকালে ক্ষতিগ্রস্ত জনগণের সুরক্ষা ও সময়মতো ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর, বলেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande