তারাতলায় নির্মাণাধীন গুদাম বিপর্যয়: উদ্ধারকাজে তৎপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ
​কলকাতা, ২৪ জুন (হি. স.) : ঢালাই করতে গিয়ে চরম বিপত্তি। ভরদুপুরে ঘটে গেল এক মর্মান্তিক কাণ্ড। আজ, বুধবার তারাতলা এলাকার বি/২, ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি বেসরকারি মালিকানাধীন নির্মাণাধীন গুদাম ভেঙে পড়েছে। এই ঘটনার অব্যবহিত পরেই রাজ্য সরকারকে জরুরি
তারাতলায় নির্মাণাধীন গুদাম বিপর্যয়: উদ্ধারকাজে তৎপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ


​কলকাতা, ২৪ জুন (হি. স.) : ঢালাই করতে গিয়ে চরম বিপত্তি। ভরদুপুরে ঘটে গেল এক মর্মান্তিক কাণ্ড। আজ, বুধবার তারাতলা এলাকার বি/২, ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি বেসরকারি মালিকানাধীন নির্মাণাধীন গুদাম ভেঙে পড়েছে। এই ঘটনার অব্যবহিত পরেই রাজ্য সরকারকে জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ (এসএমপিএ) অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করেছে:

​১) উদ্ধারকাজ ও ধ্বংসস্তূপ সরানোর জন্য দ্রুত ঘটনাস্থলে ক্রেন পাঠানো হয়েছে।

২) গ্যাস কাটার সেট এবং এসএমপিএ-র নিজস্ব দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

৩) চিকিৎসক-সহ এসএমপিএ-র অ্যাম্বুল্যান্স পরিষেবা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

৪) উদ্ধারকাজে সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করতে এস্টেট বিভাগ এবং বন্দর নিরাপত্তা বাহিনীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

​এসএমপিএ-র শীর্ষ আধিকারিকেরাও ইতিমধ্যেই অকুস্থলে পৌঁছে পরিস্থিতির ওপর সরাসরি নজরদারি চালাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande