হুগলি গ্রামীণ পুলিশের চোলাই মদের বিরুদ্ধে করা অভিযান
হুগলি , ২৪ জুন (হি.স.): জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে ভবিষ্যতেও অভিযান আরও জ
চোলাই এর ঠেকে হানা হুগলি গ্রামীণ পুলিশের


হুগলি , ২৪ জুন (হি.স.): জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ সূত্রে খবর, বুধবার খানাকুল থানার অন্তর্গত কলিম্বা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লিটার ফেরমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া সামগ্রী ধ্বংস করা হয়।

অন্যদিকে, সিঙ্গুর থানার অধীন হাজারাপাড়া এলাকায় আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, প্রায় ১,৫০০ লিটার ফেরমেন্টেড ওয়াশ এবং ২,০৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

হুগলি গ্রামীণ জেলা পুলিশের দাবি, অবৈধ মদ উৎপাদন ও পাচারের ফলে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। সেই কারণেই জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মদের কারবার নির্মূলে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে এবং বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande