গুয়াহাটিতে ধৃত আরও ১০ বাংলাদেশি নাগরিক, হবে পুশব্যাক
গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : গুয়াহাটিতে আরও দশজন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ পল্টনবাজারে অবস্থিত একটি আবাসিক লজে হানা দিয়ে পুলিশ দশজন বাংলাদেশিকে আটক করেছে। শনাক্ত করা হয়েছে ভারতীয় দালালকে। জিজ্ঞাসাবা
গুয়াহাটির লজে ধৃত ১০ অবৈধ বাংলাদেশির মধ্যে দুজন


গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : গুয়াহাটিতে আরও দশজন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ পল্টনবাজারে অবস্থিত একটি আবাসিক লজে হানা দিয়ে পুলিশ দশজন বাংলাদেশিকে আটক করেছে। শনাক্ত করা হয়েছে ভারতীয় দালালকে। জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশিরা কোনও বৈধ নথি যেমন পরিচয়পত্র এবং ভ্রমণ সংক্রান্ত নথি দেখাতে পারেননি।

আজ বুধবার পল্টনবাজার থানার ওসি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ববি লজ নামের একটি আবাসিক লজে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় প্রদত্ত স্বীকারোক্তির পর আইনি প্রক্রিয়ার জন্য বর্ডার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, জানান এসি।

তিনি বলেন, ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তাঁদের কাছে ভারতে প্রবেশের কোনও উপযুক্ত প্রামাণিক তথ্য নেই। তাঁরা স্বীকার করেছেন, তাঁরা বাংলাদেশের নাগরিক। এখন তাঁদের স্বদেশ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ওসি জানান, অবৈধ বাংলাদেশিরা যে লজ-এ অবস্থান করছিল, সেই লজ-এর বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত চলছে লজ-এর মালিক হৃদয় ডেকা এবং ম্যানেজারের বিরুদ্ধে। কারণ প্রয়োজনীয় পরিচয়পত্র সংগ্রহ ও তথ্যাবলি যাচাই না করে তাঁদের থাকার অনুমতি দিয়েছিলেন তাঁরা। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের ভরতে প্রবেশ করার সঙ্গে যুক্ত ভারতীয় দালালকে শনাক্ত করা হয়েছে, শীঘ্ৰই তাকে গ্ৰেফতার করা হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৯ জুন গুয়াহাটির আর্যনগর এলাকা থেকে ১৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করার দশদিনের মাথায় ফের এই ঘটনা ঘটেছে। তারাও বৈধ পরিচয়পত্র ও ভ্রমণ নথি দেখাতে পারেননি। পরবর্তীতে প্রশাসনের তদন্ত শেষে তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল।

পুলিশ জানিয়েছে, শহরে চলমান যাচাইকরণ অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে প্রবেশকারীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande