মুম্বইয়ে লোকাল ট্রেনে যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
মুম্বই, ২৪ জুন ( হি.স.): লোকাল ট্রেনে কামরার দরজা বন্ধ করা নিয়ে বচসার জেরে এক যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠলো মহারাষ্ট্রের মুম্বইয়ে। ছুরিকাঘাতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় এক অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। এদি
মুম্বইয়ে লোকাল ট্রেনে যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত


মুম্বই, ২৪ জুন ( হি.স.): লোকাল ট্রেনে কামরার দরজা বন্ধ করা নিয়ে বচসার জেরে এক যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠলো মহারাষ্ট্রের মুম্বইয়ে। ছুরিকাঘাতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় এক অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ময়াঙ্ক লোহাড় (২২) । ধৃত যুবকের নাম রোশন সুবর্ণা (৩০)। লোহমার্গ রেলওয়ে থানার অন্তর্গত কুর্লা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ট্রেনে কামরার দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছালে অভিযুক্ত রোশন সুবর্ণা ময়াঙ্ককে ছুরি মেরে ট্রেন থেকে চম্পট দেয় । আহত ময়াঙ্ককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এদিন তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে পর্যবেক্ষন করে। পাশাপাশি মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষার পর কুর্লা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande