
জম্মু, ২৪ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচার রুখতে জম্মু ও কাশ্মীর পুলিশ শুরু করল মাদক-মুক্ত ভারত অভিযান। এই বিশেষ অভিযানের অধীনে বুধবার পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে মিরান সাহিব থানার অন্তর্গত এলাকায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন ফতেহর বাসিন্দা সাহিল সিং এবং অপরজন জম্মুর ডাক বাংলোর বাসিন্দা কুলদীপ কুমার। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ধৃতদের কাছে থেকে উদ্ধার করে ১৭ গ্রাম মাদক (হেরোইন)।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় নজরদারি আরও দৃঢ় করে। টহল দেওয়ার সময় দুই সন্দেহভাজনকে দেখে পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। । পুলিশ দলকে দেখে দুজনই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে করে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক