(আপডেট) তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সঙ্গে রয়েছেন চিকিৎসক দল। ঘটনাস্থলে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য,
(আপডেট) তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সঙ্গে রয়েছেন চিকিৎসক দল। ঘটনাস্থলে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আরও একজনকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। এই নিয়ে মোট ১১ জনকে আনা হল এই হাসপাতালে। প্রথমে এসএসকেএম হাসপাতালে ৯ জনকে নিয়ে যাওয়া হয়। পরে আরও একজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। দ্বিতীয় দফায় যাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই শ্রমিকের জ্ঞান আছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে দেহের নানা জায়গায় আঘাত আছে তাঁর। এর পরে তৃতীয় দফায় আরও একজনকে নিয়ে যাওয়া হয়।সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১ জনকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande