অবশেষে স্বস্তির বৃষ্টি গোটা উত্তরাখণ্ডে, বৃষ্টি চলতে পারে সপ্তাহ জুড়ে
দেহরাদূন , ২৪ জুন (হি.স.): অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরাখণ্ডে। বুধবার দেহরাদূন সহ রাজ্যের বেশ কিছু এলাকায় টানা ঝড় - বৃষ্টির ফলে কমেছে গরমের দাপট । এদিন সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্ত বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা। পাশাপাশি কমেছে বাতাসে
অবশেষে স্বস্তির বৃষ্টি গোটা উত্তরাখণ্ডে, বৃষ্টি চলতে পারে সপ্তাহ জুড়ে


দেহরাদূন , ২৪ জুন (হি.স.): অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরাখণ্ডে। বুধবার দেহরাদূন সহ রাজ্যের বেশ কিছু এলাকায় টানা ঝড় - বৃষ্টির ফলে কমেছে গরমের দাপট । এদিন সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্ত বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা। পাশাপাশি কমেছে বাতাসের আর্দ্রতা , যার ফলে স্বস্তি পেয়েছে রাজ্যবাসী।

বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সকাল থেকেই দেহরাদূন সহ বিভিন্ন অঞ্চলের পরিবেশ তুলনামূলকভাবে ঠান্ডা ছিল। এদিন মুসৌরিতে বৃষ্টিপাতের পরিমাণ ৪৬ মিলিমিটার, বারকোটে বৃষ্টিপাতের পরিমাণ ৪৪ মিলিমিটার, ধনৌলটিতে বৃষ্টিপাতের পরিমাণ ৩৬ মিলিমিটার এবং চাকরাতায় বৃষ্টিপাতের পরিমাণ ৩৪.২ মিলিমিটার । এছাড়াও বেশ কিছু পাহাড়ি অঞ্চলেও এদিন বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে বৃষ্টিপাত চলতে পারে প্রায় গোটা সপ্তাহ জুড়েই, তেমনটাই পূর্বাভাস রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande