হরিদ্বার: কৃষকের ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ ৪ ব্যক্তির বিরুদ্ধে, তদন্তে পুলিশ
হরিদ্বার, ২৪ জুন ( হি.স.): ব্যক্তিগত রোষের জেরে কৃষকের ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠল ৪ ব্যক্তির বিরুদ্ধে। উত্তরাখণ্ডের লাকসার থানার অন্তর্গত ডাবকি কালা গ্রামের ঘটনা। বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডাবকি কালা গ্রামের বাসিন্দা সতীশ কুমার পুলিশের
হরিদ্বার: কৃষকের ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ ৪ ব্যক্তির বিরুদ্ধে, তদন্তে পুলিশ


হরিদ্বার, ২৪ জুন ( হি.স.): ব্যক্তিগত রোষের জেরে কৃষকের ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠল ৪ ব্যক্তির বিরুদ্ধে। উত্তরাখণ্ডের লাকসার থানার অন্তর্গত ডাবকি কালা গ্রামের ঘটনা। বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডাবকি কালা গ্রামের বাসিন্দা সতীশ কুমার পুলিশের কাছে এদিন একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে সে জানায় , গ্রামে তার নিজস্ব সাড়ে পাঁচ বিঘা জমিতে সে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। তার জমির পাশেই বাবুরাম নামের এক প্রতিবেশীর সাড়ে পাঁচ বিঘা জমি থাকলেও সেই নিয়ে কোনও বিরোধ ছিল না।

তবে কোনও কারণ ছাড়াই এদিন তার জমির ফসল নষ্ট করে আদিত্য, রাহুল, বিনোদ এবং মুকেশ নামের তিন ব্যক্তি । সে ঘটনার প্রতিবাদ করলে, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। অভিযোগকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande