হাতি মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার হোমস্টের মালিক ও সহযোগী
ঝাড়গ্রাম, ২৩ জুন (হি. স.) : গড় শালবনী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যুর ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর, বেসরকারি হোমস্টে ‘কৌশলা হেরিটেজ’-এর মালিক মহেশ মেহেরা এবং তাঁর সহযোগী সমীর মাহাত
হাতি মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার হোমস্টের মালিক ও সহযোগী


ঝাড়গ্রাম, ২৩ জুন (হি. স.) : গড় শালবনী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যুর ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর, বেসরকারি হোমস্টে ‘কৌশলা হেরিটেজ’-এর মালিক মহেশ মেহেরা এবং তাঁর সহযোগী সমীর মাহাতকে রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।

গত ১৯ মে গড় শালবনীর একটি ফলের বাগান থেকে দাঁতাল হাতিটির মৃতদেহ উদ্ধার হয়। বন দপ্তরের ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই প্রাণ হারিয়েছিল হাতিটি। তদন্তে উঠে আসে যে, ফলের বাগান রক্ষার উদ্দেশ্যে সেখানে বেআইনিভাবে বিদ্যুতায়িত তার পাতা হয়েছিল। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে।

ইতিমধ্যেই এই মামলায় হোমস্টের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তবে মূল অভিযুক্ত মহেশ মেহেরা ও সমীর মাহাত ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সূত্র ধরে তাঁদের অবস্থান রাজস্থানের জয়পুরে চিহ্নিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে দু’জনকে আটক করে ঝাড়গ্রামে নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande