রাম মন্দিরে 'চুরি'-র ঘটনায় একগুচ্ছ প্রশ্ন কেজরিওয়ালের, সিট জমা দিল রিপোর্ট
নয়াদিল্লি ও অযোধ্যা, ১৬ জুন (হি.স.): অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী চুরি-র ঘটনায় একগুচ্ছ প্রশ্ন তুললেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, রাম মন্দির থেকে কোটি কোটি টাকার অনু
রাম মন্দিরে 'চুরি'-র ঘটনায় একগুচ্ছ প্রশ্ন কেজরিওয়ালের, সিট জমা দিল রিপোর্ট


নয়াদিল্লি ও অযোধ্যা, ১৬ জুন (হি.স.): অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী চুরি-র ঘটনায় একগুচ্ছ প্রশ্ন তুললেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, রাম মন্দির থেকে কোটি কোটি টাকার অনুদান চুরি হয়ে গেছে। বলা হচ্ছে, শুধু নগদ প্রায় ২০০ কোটি টাকাই চুরি হয়েছে, সঙ্গে গয়না ভর্তি বেশ কয়েকটি বাক্সও। রামের প্রত্যেক ভক্ত গভীরভাবে মর্মাহত। আমি অনেকের সঙ্গে কথা বলেছি; কী ঘটেছে তা নিয়ে তাদের মনে অসংখ্য প্রশ্ন।

কেজরিওয়াল বলেন, চম্পত রাই হলেন সাধারণ সম্পাদক এবং তাঁর হাতেই নিরঙ্কুশ ক্ষমতা; পুরো ব্যবস্থাপনা তাঁর হাতেই এবং তিনিই মন্দির চালান। এত বড় চুরির পরেও মন্দিরটি তাঁর নিয়ন্ত্রণেই রয়েছে; তাঁকে সরানো হয়নি। তিনি মন্দির চালিয়ে যাচ্ছেন। সমস্ত প্রমাণ নষ্ট করার জন্য তাঁকে কি সময় দেওয়া হচ্ছে? সাক্ষীদের বৈরী করে তোলার জন্য তাঁকে কি সময় দেওয়া হচ্ছে? কে তাঁকে আড়াল করছে? জনগণ এই প্রশ্নগুলোর উত্তর চায়।

এদিকে, রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের ঘটনায় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল মঙ্গলবারই রিপোর্ট জমা দিয়েছে। তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তাদের প্রাথমিক রিপোর্ট উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদের কাছে জমা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande